আমাদের সেবা সমূহ
TR Logistic পেশাদার পরিবহন এবং লজিস্টিক সেবার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নিরাপদ, সময়মতো ও নির্ভরযোগ্য পরিষেবা দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, সঠিক সময়ের ডেলিভারি মানেই ব্যবসার সাফল্য। নিচে আমাদের সেবাগুলোর বিবরণ দেওয়া হলো:
🛠️ পণ্য পরিবহন
সাধারণ পণ্য থেকে শুরু করে বাল্ক পণ্য—সবকিছুর জন্য নিরাপদ ও সময়মতো ট্রান্সপোর্ট।
🏭 শিল্প খাতের মালামাল পরিবহন
কারখানা ও নির্মাণ কাজে ব্যবহৃত ভারী মালামাল দেশের যেকোনো জায়গায় পৌঁছে দেওয়া হয়।
📦 প্রকল্প ভিত্তিক পরিবহন
দীর্ঘমেয়াদি বা স্বল্পমেয়াদি চুক্তিতে নির্দিষ্ট প্রকল্পের জন্য পরিবহন সুবিধা।
🗺️ অঞ্চল ভিত্তিক সরবরাহ সাপোর্ট
দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত সময়ে মালামাল ডেলিভারির জন্য বিশেষ সাপ্লাই চেইন নেটওয়ার্ক।
🧳 লোডিং / আনলোডিং সহায়তা
ডেলিভারির শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ জনবল দ্বারা নিরাপদ মালামাল হ্যান্ডলিং।
📍 রুট পরিকল্পনা ও GPS ট্র্যাকিং
প্রতিটি গাড়ির অবস্থান GPS এর মাধ্যমে ট্র্যাক করা হয়, যাতে ডেলিভারি হয় সময়মতো ও নিখুঁতভাবে।
চুরি প্রতিরোধ (Theft Prevention)আমরা জানি, চোরেরা সবসময় নতুন কৌশলে প্রবেশের চেষ্টা করে। আর আমরা সবসময় এক ধাপ এগিয়ে থাকতে চাই। এজন্য আমরা নিয়মিত আমাদের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা ও উন্নত করি।
🔒 আমাদের চুরি প্রতিরোধ ব্যবস্থা:
চালকদের নিয়মিত রিফ্রেশার ট্রেনিং প্রদান করা হয় যাতে তারা সতর্ক থাকে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে পারে।আমাদের রয়েছে ৫০+ প্রশিক্ষিত সদস্য, যারা পেশাদারভাবে আপনার পণ্য পরিবহন নিশ্চিত করে।প্রতিটি কাস্টমারকে একটি আলাদা সাপোর্ট টিম প্রদান করা হয়, যাতে সার্ভিস চলাকালীন সকলপ্রকার সহযোগিতা পাওয়া যায়।প্রতিটি ট্রিপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় — শিল্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বলয়।
আমরা আপনার প্রতিটি মালামাল পরিবহনে দিচ্ছি সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরতা।
TR LOGISTICS — নিরাপদ পথের নাম।
✅ কেন আমাদের সেবা বেছে নেবেন?
🔹 সময়মতো ডেলিভারির নিশ্চয়তা
আমরা প্রতিটি চালান নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছে দিই — আপনার ব্যবসার গতি ধরে রাখতে।
🔹 ২৪/৭ সাপোর্ট ও গাড়ি ট্র্যাকিং সুবিধা
গ্রাহকদের জন্য সার্বক্ষণিক সহায়তা এবং লাইভ GPS ট্র্যাকিং সুবিধা — থাকুন আপডেটেড সবসময়।
🔹 অভিজ্ঞ ড্রাইভার ও লজিস্টিক টিম
প্রতিটি ডেলিভারি পরিচালনা করে দক্ষ ও প্রশিক্ষিত টিম, যাদের রয়েছে শিল্পভিত্তিক পরিবহনের অভিজ্ঞতা।
🔹 সাশ্রয়ী মূল্য ও নমনীয় চুক্তি শর্ত
আমাদের রেট প্রতিযোগিতামূলক এবং আপনার প্রয়োজন অনুযায়ী চুক্তির শর্ত কাস্টমাইজ করা যায়।
🔹 সম্পূর্ণ নিবন্ধিত ও ইনসুরেন্সকৃত গাড়ি
আমাদের প্রতিটি গাড়ি সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধিত এবং পূর্ণ ইন্স্যুরড, তাই নিশ্চিন্ত থাকুন।
🔹 স্বচ্ছ বিলিং ও রিপোর্টিং ব্যবস্থা
প্রতিটি ট্রিপের জন্য বিস্তারিত ইনভয়েস ও পারফরম্যান্স রিপোর্ট পাবেন — কোনো লুকানো চার্জ নয়।
🔹 প্রতিষ্ঠিত ব্র্যান্ডের বিশ্বস্ত পার্টনার
শেপাল গ্রুপ, বি.কে.সি. সুয়েটার, ইনডিসোর সুয়েটার, ম্যাট্রিক্স সুয়েটার, অনন্ত ক্যাজুয়াল, অনন্ত ডেনিম